রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব: শাহজালাল বিমানবন্দরে ৫০০ ফ্লাইট বাতিল, ৫৩৯টি ফ্লাইট পরিচালিত ফ্ল্যাইট এক্সপার্টের ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে বাংলায় পরিবর্তন আনতে মাঠে স্বয়ং রামের আবির্ভাব ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট -(ওয়েস্ট বেঙ্গল )এর উদ্যোগে ৫০তম রাজ্য সম্মেলন ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ বিমানের নতুন এমডি মোকাব্বির হোসেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৯২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ:বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে মোকাব্বির হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মোকাব্বির হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উপ সচিব আবদুল লতিফ স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে অবিলম্বে আদেশটি কার্যকর হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী রোববার নতুন এমডি বাংলাদেশ বিমানের দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটিকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলার লক্ষ্যে ২০১৩ সালের ১৮ মার্চ প্রথম এমডি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন যুক্তরাজ্যের নাগরিক কেভিন স্টিল। ২০১৪ সালের শুরুতে স্টিল পদত্যাগ করলে এমডি হিসেবে নিয়োগ দেয়া হয় যুক্তরাজ্যের কেইল হেইউডকে। ২০১৫ সালের ৫ জানুয়ারি দায়িত্ব নিয়ে স্টিলের মতোই এক বছরের মাথায় তা ছেড়ে দেন তিনি। বিভিন্ন উচ্চাভিলাষী পরিকল্পনা নিলেও অভ্যন্তরীণ নানা সিন্ডিকেটের কারণে কেইলও চলে যেতে বাধ্য হন।

এছাড়া বিমানের সদ্য বিদায়ী এমডি ও সিইও এএম মোসাদ্দিক আহমেদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ৩০ মে। পাইলট নিয়োগে অনিয়মের অভিযোগে চুক্তির মেয়াদ শেষের এক মাস বাকি থাকতেই তাকে সরিয়ে দেয়া হয়। ২০১৫ সালে বিমানের পরিচালক পদ থেকে অবসরে যান মোসাদ্দিক আহমেদ। সে সময় তিনি বিমানের ভারপ্রাপ্ত এমডি ও প্রধান নির্বাহী পদে দায়িত্ব পালন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com