রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

উত্তর প্রদেশে বোরকা পরায় কলেজে প্রবেশে বাধা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের উত্তর প্রদেশে বোরকা পরে আসায় কলেজে ঢুকতে দেওয়া হলো না ছাত্রীদের। ফিরোজাবাদের এসআরকে কলেজের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বোরকা পড়ে কলেজে আসা নিষিদ্ধ করা হয়েছে। কারণ বোরকা কলেজ ইউনিফর্ম এর মধ্যে পড়ে না।

কলেজের অধ্যক্ষ প্রভাকর রাই বলেছেন, এটা কলেজের পুরনো নিয়ম। ইউনিফর্ম ও পরিচয়পত্রসহ কলেজে আসতে হবে। ভর্তি প্রক্রিয়া চলার সময় সব নিয়ম মানা হয় না। কিন্তু ভর্তি প্রক্রিয়া এখন শেষ হয়ে গেছে। তাই ১১ সেপ্টেম্বর থেকে কলেজ ইউনিফর্ম ও পরিচয়পত্রসহ আসতে হবে। বোরকা ইউনিফর্মের অন্তর্গত নয়।
কলেজ যে ইউনিফর্ম ঠিক করে দিয়েছে তা পড়েই আসতে হবে শিক্ষার্থীদের। ওই কলেজের এক শিক্ষার্থী বলেন, বোরকা পড়ে আসায় আমাকে ঢুকতে দেওয়া হয়নি। জোর করে কলেজের বাইরে বের করে দেওয়া হয়েছে। আগেও অবশ্য এই কলেজে এ ধরনের ঘটনা ঘটেছে। বোরখা পড়ে আসায় ছাত্রীদের কলেজের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

জেলা প্রশাসক চন্দ্র বিজয় সিং পুরো বিষয়টি কলেজের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন। তিনি বলেন, এই ঘটনা শুনেছি। এটা পুরোপুরি কলেজের অভ্যন্তরীণ বিষয়। কিছু ছাত্রীকে কলেজের তরফ থেকে বলা হয়েছে সঠিক ইউনিফর্ম ও পরিচয়পত্র সহ প্রবেশ করার জন্য। তবে ছাত্রীদের দাবি, কলেজ কর্তৃপক্ষ বোরকা খুলে ফেলার জন্য চাপ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com