শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

সরকার দুই নীতিমালা বাস্তবায়নে জাতীয় সমন্বয় পরিষদ গঠন

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা এবং হস্ত ও কারুশিল্প নীতিমালা বাস্তবায়নে জাতীয় সমন্বয় পরিষদ গঠন করেছে সরকার। সম্প্রতি এ জাতীয় সমন্বয় পরিষদ গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

দু’টি সমন্বয় পরিষদেরই সভাপতি শিল্পমন্ত্রী। মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা জাতীয় সমন্বয় পরিষদের মোট সদস্য ২৫ জন। এছাড়া হস্ত ও কারুশিল্প শিল্প নীতিমালা জাতীয় সমন্বয় পরিষদের সদস্য ৩০ জন।
পরিষদ ‘মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা, ২০১৭’ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি-না তা পরিবীক্ষণ করবে এবং বাস্তবায়নে কোনো সমস্যা হলে তা সমাধান কিংবা সমাধানের সুপারিশ করবে। উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত করতে নীতি বা সুপারিশমালা প্রণয়ন করবে। পরিষদ প্রতি ৬ মাসে একবার সভায় মিলিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

অপরদিকে পরিষদ হস্ত ও কারুশিল্প শিল্প নীতিমালা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি-না তা পরিবীক্ষণ করবে এবং বাস্তবায়নে কোনো সমস্যা হলে তা সমাধান কিংবা সমাধানের সুপারিশ করবে। পরিষদ প্রতি ৬ মাসে একবার সভায় মিলিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com