শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

‘নিরাপদ অভিবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার’

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: নিরাপদ অভিবাসনের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে। আর সেই লক্ষ্য পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

শুক্রবার হবিগঞ্জের একটি হোটেলে আয়োজিত নিরাপদ অভিবাসন বিষয়ক এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নিরাপদ, দায়িত্বশীল অভিবাসনের লক্ষ্য পূরণই সরকারের অঙ্গীকার। আর সেইজন্য কাজ করছে সরকার।’

নিরাপদ অভিবাসনের লক্ষ্যে পৌঁছাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ইমরান আহমদ। বলেন, ‘অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। না হলে আমাদের উন্নয়নের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে।’

আলোচনা সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com