সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

কাউন্সিল স্থগিতাদেশের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ অব্যাহত

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৮০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ছাত্রদল নেতারা বিক্ষোভ মিছিল করেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে মো. ফরিদ উদ্দিন খান, ওলি আব্বাসী, মোস্তাহিদ খান, মোন্তাসির হাসান সোহাগ, আরিফ খান সজীব, আহমুদুল্লাহ চঞ্চল প্রমুখ অংশ নেন।

কাউন্সিলে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য বিক্ষোভকারীরা সরকারকে দায়ী করেন। একই ইস্যুতে গতকাল শুক্রবারও ছাত্রদল নেতারা নয়াপল্টনে বিক্ষোভ দেখাযন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com