শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

অপু বিশ্বাস ছেলেকে নিয়ে বিদেশে ঘুরছেন

  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৮৪ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় এখন নেট দুনিয়ার বড় তারকা। জয় বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’য় প্লে-গ্রুপে পড়ে। জয়কে সব সময় হাসি খুশিতে ভরিয়ে রাখেন মা অপু বিশ্বাস।

ছেলের ছবি আঁকা, খেলাধুলা সব কিছুতেই বেশ উৎসাহ দেন অপু। এবার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে মালয়েশিয়া ঘুরতে গেলেন তিনি। আব্রাহামের নানিও আছেন সঙ্গে।
শুক্রবার সকালে একটি ফ্লাইটে মালয়েশিয়া যান অপু বিশ্বাস। মালয়েশিয়া গিয়ে ফেসবুকে মা ও ছেলেকে নিয়ে ঘোরাঘুরির ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, অপু মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না বলা চলে। তবে শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জয়। এই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

তার নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে। রয়েছে অসংখ্য আইডি। ইনস্টাগ্রামেও এই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্টাগ্রামে তার নামে গ্রুপও আছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com