বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

মোদির জন্মদিনে গোপনে পূজা দিলেন যশোদাবেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬৯ বছরে পা দিলেন। এদিকে মোদির জন্মদিনের ঠিক আগের দিন সোমবার তার নামে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে গোপনে পূজা দিলেন তার স্ত্রী যশোদাবেন। তিনি কখন পূজা দিলেন, তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ।

সোমবার সকালে ঝাড়খণ্ডের ধানবাদে একটি সম্মেলনে আসেন তিনি। সেখান থেকে কাতরাশে গিয়ে একটি রাম মন্দিরে প্রথমে পূজা দেন যশোদাবেন। তারপর সেখান থেকে মাইথন হয়ে কল্যাণেশ্বরী মন্দিরে পৌঁছান যশোদাবেন। খুব গোপনীয়তা বজায় রেখেই তিনি পৌঁছে যান মন্দিরে। সঙ্গে ছিলেন যশোদাবেনের ভাই ও ভাইয়ের স্ত্রী। সেখানে, নিজের ও মোদির নামে পূজা দিয়েছেন তিনি।

যশোদাবেন আসবেন বলে, মন্দিরে নিরাপত্তা জোরদার ছিল। মন্দিরের ভেতরেও গোপনীয়তা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

এবারই প্রথম নয়। এর আগেও লোকসভার ভোটের ফলপ্রকাশের দিন যশোদাবেনকে মোদির জন্য উপবাস করতে দেখা গেছে। সে সময়ই যশোদাবেন মোদির উন্নতি এবং নির্বাচনে বিজেপির জয়ের জন্য উপবাস করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com