শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ফুটপাত দখলমুক্তে জরুরি বৈঠক ডিএনসিসির

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ:ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল অপসারণের উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি। এ বিষয়ে কৌশল নির্ধারণের লক্ষ্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে আজ (মঙ্গলবার) বিকেলে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল অপসারণ, উচ্ছেদকার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের কৌশল নির্ধারণ, উচ্ছেদপরবর্তী স্থানগুলো অবৈধ দখলমুক্ত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মমর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে গুলশান নগর ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ডিএনসিসির আওতাধীন সংসদ সদস্য, ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করবেন।

সম্প্রতি বনানী ১ নম্বর রোডে (চেয়ারম্যানবাড়ি মাঠ) জায়ানপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, পথচারীদের চলাচল স্বাচ্ছন্দ্য করতে ফুটপাত অবৈধ দখল মুক্তে আগামী ২০ সেপ্টেম্বর থেকে অভিযানে নামছে ডিএনসিসি।

তিনি বলেন, আমাদের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি সাধুবাদ জানিয়েছেন। তাই আসুন ফুটপাত দখলমুক্ত করে জনগণের চলাচলে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দিই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com