মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

এই প্রথম সিনেমায় খলনায়কে প্রভাস

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭৩ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বচ্চ বাজেটে নির্মাণ হচ্ছে ‘রামায়ণ’। ৬০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের গ্রিক দেবতা বলে পরিচিত হৃত্বিক রোশন ও মিষ্টি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রথমবারের মতো এই জুটিকে দেখা যাবে বলিউডের পর্দায়।

বিগ বাজেটের এই সিনেমায় ফুটিয়ে তোলা হবে রাম-সীতার প্রেম কাহিনি। ছবিটি নির্মাণ করবেন পরিচালক নিতেশ তিওয়ারি। এই সিনেমায় রামের ভূমিকায় অভিনয় করবেন হৃত্বিক রোশন ও সিতার চরিত্রে অভিনয় করবেন দীপিকা।
নতুন খবর হলো ‘রামায়ণ’ সিনেমায় ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে প্রভাসকে। বাহুবলী খ্যাত প্রভাসকে এই ছবিতে দেখা যাবে রাবনের ভূমিকায়। বাহুবলী সিনেমায় অনেকটা রামের আদলে তৈরি করা হয়েছিলো তার চরিত্রটি। এবার আসছেন তার উল্টো চরিত্রে।

রাবণ ভারতীয় মহাকাব্য রামায়ণের অন্যতম প্রধান চরিত্র ও প্রধান খলনায়ক। তিনি মহাকাব্য ও পুরাণে বর্ণিত লঙ্কা (বর্তমানে শ্রীলঙ্কা) দ্বীপের রাজা। রামচন্দ্রের পত্নী সীতাকে হরণ করে তিনি লঙ্কায় নিয়ে যান। সীতার উদ্ধারকল্পে রামচন্দ্র লঙ্কা আক্রমণ করলে রাবণের সঙ্গে তার যুদ্ধ হয়।

শোনা যাচ্ছে হিন্দি, তামিল, তেলুগু ভাষাতে নির্মিত হবে এই ছবি। শিগগিরি সিনেমাটির বিস্তারিত জানাবেন নির্মাতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com