শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

রাজধানীর মলমপার্টির ৩ সদস্য কারাগারে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার মলমপার্টির তিন সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন- মো. নাদিম (৩২), মো. আশরাফ আলী (৩০) ও মো. বাপ্পি (৩৫)।

বুধবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে চকবাজার মডেল থানা পুলিশ। এ সময় চকবাজার থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন ওই থানার উপ-পরিদর্শক জামাল হোসেন।

অপরদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চকবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে চকবাজার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মলমপার্টি বা অজ্ঞান পার্টির ওই ৩ সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি মুভ স্প্রে, ১টি ঝান্ডু বাম, ২টি নিক্স, ২টি গুলের কৌটা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা চকবাজার এলাকাসহ নগরীর ব্যাংক পাড়া, বাস বা লঞ্চ টার্মিনাল এলাকায় কৌশলে সাধারণ মানুষের চোখে অজ্ঞান করার ওষুধ লাগিয়ে টাকা, মোটরসাইকেল, মোবাইল বা মূল্যবান জিনিসপত্র নিয়ে সটকে পড়ে।

এ ঘটনায় চকবাজার মডেল থানার উপ-পরিদর্শক কৃষ্ণপদ মজুমদার তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com