মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেগম খালেদা জিয়া উঠে দাঁড়াতে পারছেন না

  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেছেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে পরিবারের ছয় সদস্য তার সঙ্গে দেখা করেন বলে নিশ্চিত করেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

দিদার বলেন, বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারর সঙ্গে তার পরিবারের ছয় সদস্য বিএসএমএমইউ হাসপাতালে গিয়ে দেখা করেন এবং তারা সেখানে প্রায় ২ঘণ্টা অবস্থান করেন।

বের হওয়ার পর খালেদা জিয়ার বড় বোন বেগম সেলিমা ইসলাম সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া উঠে দাঁড়াতে পারছেন না। তার সারা শরীরে ব্যথা। এমন কি মুখে তুলে খেতেও পারেন না।

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। শারীরিক অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com