শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল

  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৪২ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: ত্রিদেশীয় সিরিজের শুরুটা হয়েছিল ঢাকায়ই। ডাবল রাউন্ড রবিন লিগ সিস্টেমে হওয়া টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ হয় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

লিগের বাকি তিন ম্যাচ খেলতে ঢাকা ছেড়ে চট্টগ্রাম উড়াল দিয়েছিল অংশগ্রহণকারী তিন দলই। টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বও শেষ হয়েছে শনিবার রাতে। এখন বাকি শুধু ফাইনাল ম্যাচটি।
শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলতে ফের ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আজ (রোববার) বাংলাদেশ সময় বেলা পৌনে বারোটার (১১.৪৫) দিকে ঢাকায় নিজেদের টিম হোটেলে পৌঁছেছে বাংলাদেশ।

আগামী মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। বরাবরের মতোই সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

উল্লেখ্য, টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব পুরোপুরি বিপরীত কেটেছে বাংলাদেশ ও আফগানিস্তানের। ঢাকায় দুই ম্যাচ জিতে চট্টগ্রাম গিয়েছিল আফগানরা। সেখানে হেরেছে দুই ম্যাচেই। প্রথমে জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটে এবং শনিবার বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল।

অন্যদিকে বাংলাদেশ দল ঢাকা পর্বে খেলা দুই ম্যাচের মধ্যে জিতেছিল একটিতে। তবে চট্টগ্রাম গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানের সহজ জয়ের পর শনিবার আফগানিস্তানকে হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com