শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

ইসরায়েল গ্রেফতার করেছে ফিলিস্তিনের মন্ত্রীকে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৯৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাতি আল-হাদামিকে গ্রেফতার করেছে ইসরায়েলের পুলিশ। দেশটির পুলিশ বিবৃতি দিয়ে এই গ্রেফতারের খবর জানিয়েছে। ফিলিস্তিন বলছে, ইসরায়েলের এমন পদক্ষেপ তাদের প্রাত্যহিক হয়রানিমূলক প্রচারণার অংশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জেরুজালেম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ইসরায়েলি বাহিনী মন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তাকে এখন পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ইসরায়েলের পুলিশ বলছে, অধ্যূষিত পূর্ব জেরুজালেমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে আলজাজিরা তাদের প্রতিবেদনে মন্ত্রী গ্রেফতারের ইসরায়েলি কর্তৃপক্ষের এমন দাবির কথা জানিয়েছে।

ইসরায়েল পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড আলজাজিরাকে বলেছেন, ‘তাকে (গ্রেফতার ফিলিস্তিনের মন্ত্রী) জেরুজালেম জেলার পুলিশের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছে। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি। তার বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে।

ইসরায়েল কর্তৃপক্ষ একইসঙ্গে জেরুজালেমে ফিলিস্তিনের গভর্নর আনান ঘাইথ ও তার ছেলেকে তলব করেছে। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার সকালে গভর্নরের বাড়িতেও ইসরায়েল কর্তৃপক্ষ অভিযান চালায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com