শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

প্যারোলে মুক্ত পেল গিয়াস আল মামুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: প্যারোলে মুক্ত হয়েছেন অর্থ পাচার মামলায় দণ্ডিত বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। মায়ের মৃত্যুতে ৪ ঘন্টার জন্য (৯টা থেকে ১টা পর্যন্ত) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি।
তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে তিনি জানান, ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন গিয়াস আল মামুন। ওই সময় পার হলে তাকে ফের কারাগারে নিয়ে আসা হবে। মুক্তি পাওয়ার পর তাকে রাজধানীর শুক্রবাদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ডেপুটি জেলার জাহিদ।

ডেপুটি জেলার জানান, প্যারোলের শর্ত অনুযায়ী গিয়াস আল মামুন নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না, সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকবেন এবং প্যারোলের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কারাগারে পৌঁছাবেন।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস আল মামুনের মা ৯৩ বছর বয়সী মোসাম্মত হালিমা খাতুন মারা যান।

মায়ের মৃত্যুতে মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন তার ভাই জালাল উদ্দিন রুমী।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন গিয়াস উদ্দিন আল মামুন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মানি লন্ডারিং, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টিরও বেশি মামলা হয়।

২০১৩ সালে একটি মামলায় তার ৭ বছরের কারাদণ্ড হয়। এরও আগে অস্ত্র আইনের মামলায় ১০ বছর কারাদণ্ড হয়েছে, যা পরে হাইকোর্ট বাতিল করে দেন। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের এক মামলায়ও তিনি ১০ বছরের দণ্ডে দণ্ডিত হন।

গিয়াস আল মামুন বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের ভাই। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com