সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী এবং তার স্ত্রী আশফা হক লোপার ব্যাংক হিসাব তলব ক‌রে‌ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বৃহস্পতিবার তা‌দের ব্যাংক হিসাব তলব করা হয় বলে বিএফআইইউর নির্ভ‌যোগ্য সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তা‌দের সব হিসাব‌ অনুসন্ধানের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে তথ্য চাওয়া হয়েছে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, তাদের নামে বর্তমানে বা এর আগে ব্যাংকে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে তার যাবতীয় তথ্য হার্ডকপি (কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফরম, কেওয়াইসি, হালনাগাদ লেনদেন বিবরণী) সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।

চিঠিতে তার এবং তার স্ত্রীর ইটিআইএন, পাসপোর্ট নম্বর, স্মার্টকার্ড নম্বর উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মাহী বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি বদরোদ্দোজা চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে জাতীয় সংসদের সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com