শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।। কোস্ট গার্ডের অভিযানে ১০ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি আটক জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে সাজা প্রদান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ইসলামী ব্যাংকের পীরেরবাগের ‘ব্যাংকিং বুথ’ উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০৭ বার পঠিত

অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যাংকিং বুধ বৃহস্পতিবার ঢাকার পীরেরবাগে ইসলামী ব্যাংকেরউদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ বুথ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ ও মো. মাহবুব আলম।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান আবু সাঈদ মো. ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ও আগারগাঁও শাখাপ্রধান মাহমুদা সুলতানা।

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য দেন জুলফিকার স্টীল রি-রোলিং মিল্স লিমিটেড-এর চেয়ারম্যান মাহবুবুর রশীদ জুয়েল, দক্ষিণ পীরেরবাগ বাড়ি মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ ও গ্রেস বিল্ডার্স লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মো. নাসিমুল হক।

ধন্যবাদ জ্ঞাপন করেন পীরেরবাগ বুথ ইনচার্জ মো. আনিসুজ্জামান। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বুথ ব্যাংকিং কার্যক্রমের আওতায় শাখার প্রায় সকল ব্যাংকিং সেবা তথা হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, ফরেন রেমিট্যান্স উত্তোলন, ইউটিলিটি বিল জমা ও বিনিয়োগ প্রদান করা হয়ে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, ইসলামী ব্যাংক সকল শ্রেণী-পেশার মানুষের ব্যাংক। গ্রাম ও শহরের প্রতিটি জনপদে ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকল মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা দেশের কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক আন্তরিক সেবা, স্বচ্ছতা ও পরিপালন সংস্কৃতির মডেল। সঞ্চয় ও বিনিয়োগে সহায়তার মাধ্যমে পীরেরবাগের মানুষের আর্থিক সমৃদ্ধি অর্জনে এই ব্যাংকিং বুথ সর্বোচ্চ সহযোগিতা করবে বলে তিনি বিশ্বাস করেন। আই ব্যাংকিং, আই স্মার্ট অ্যাপ্স ও ই-পেসহ সকল আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com