শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

বিকল্পধারার সাফল্য কামনা করলেন শেখ হাসিনার

  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সুন্দর বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তসমূহের সাফল্য কামনা করেছে বিকল্পধারা বাংলাদেশ। শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে এ সাফল্য কামনা করা হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন।

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত শুভেচ্ছাবাণীতে নেতারা বলেন, আমরা মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করছি, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বর্তমান ও ভবিষ্যতের রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তসমূহ যেন দীর্ঘ মেয়াদে বাংলাদেশের অনুকূলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হয়।

বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com