রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : মিলন ফেনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা নিউ মার্কেটে ঈদের ভিড়: প্রতিটি কেনাকাটার পেছনে একটি গল্প নাটোরে যাকাত বিষয়ক সেমিনার প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন ঈদকে সামনে রেখে অবৈধ বিদেশি মদ মজুদ: হাজারীবাগে অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ

তথ্য অধিকার পুরস্কারে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম

  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘তথ্য অধিকার পুরস্কার-২০১৯’ এর ‘মন্ত্রণালয় পর্যায়’ বিভাগে প্রথম স্থান লাভ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অধিকার আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এ পুরস্কার পেয়েছে। তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ এ পুরস্কার গ্রহণ করেন।

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুরস্কার হিসাবে ২০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com