রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ৪৪০ জন মানুষের মাঝে ঈদ উপহার দিল যুব রেড ক্রিসেন্ট প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : মিলন ফেনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা নিউ মার্কেটে ঈদের ভিড়: প্রতিটি কেনাকাটার পেছনে একটি গল্প নাটোরে যাকাত বিষয়ক সেমিনার প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন ঈদকে সামনে রেখে অবৈধ বিদেশি মদ মজুদ: হাজারীবাগে অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

সৌদি বাদশাহর দেহরক্ষীকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৯৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের ব্যক্তিগত দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্যক্তিগত বিরোধের জের ধরেই নিহত হয়েছেন এই দেহরক্ষী। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মক্কা পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।

ওই মুখপাত্র জানিয়েছেন, এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন বাদশাহর ব্যক্তিগত দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ বিন বাদাহ আল ফাঘাম। সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়।

মামদুহ আল আলি নামের এক বন্ধুর সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন আবদুল আজিজ। সে সময় আল আলি বাড়ির ভেতরে গিয়ে অস্ত্র নিয়ে ফিরে আসেন। তিনি বেড়িয়ে এসেই আবদুল আজিজকে গুলি করেন। সে সময় আরও দু’জন গুলিবিদ্ধ হয়।

আল আলি নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পন করতে অস্বীকৃতি জানান এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে আবদুল আজিজের সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনীর গুলিতে আল আলিও নিহত হয়েছেন। এই ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com