সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

দুর্নীতি-লুটপাট রোধে আইনি পদক্ষেপ জরুরি

  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৭১ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: দুর্নীতি, লুটপাট ও ক্যাসিনো-মাদকের অভিযোগে কোনো কোনো রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে চলমান প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল।

দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে বলেন, ‘ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিচয়ধারী লুটেরা-দুর্নীতিবাজ কতিপয় ব্যক্তির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা প্রশাসনের চলমান অভিযানকে আমরা স্বাগত জানাই। তবে দেশ ও সমাজবিরোধী এসব অপকর্মের পেছনে সক্রিয় বড় ভাই-গডফাদারদের এখনও আইনের আওতায় আনা হয়েছে বলে জনগণ মনে করে না। আপাতদৃশ্যমান সরকারের দৃঢ় ভূমিকা অব্যাহত থাকবে, জনগণ তা-ই কামনা করে।

নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি-লুটপাট-ক্যাসিনো-মাদকের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে হলে রাজনৈতিক-অর্থনৈতিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। যে রাজনৈতিক ছত্রচ্ছায়া ব্যবহার করে এসব ব্যক্তি দুর্বৃত্তপনায় লিপ্ত হয়েছে সেই রাজনৈতিক প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে হবে। কারণ এ দুর্বৃত্তরা হঠাৎ করে একদিনে দৃর্বৃত্তপনা শুরু করেনি। একইভাবে যে অর্থনৈতিক ব্যবস্থায় লুটের ও প্রতিপত্তি অর্জনের সুযোগ রয়েছে, তারও সংস্কার করে দুর্নীতি ও দুর্নীতিলব্ধ বিত্ত-বৈভব ভোগ করার সুযোগ বন্ধ করতে হবে। সর্বোপরি আইনের শাসনের পূর্ণ প্রয়োগ ও ন্যায় বিচার নিশ্চিত করে অপরাধীদের শাস্তি প্রদান ও ভবিষ্যৎ লুটের পথ বন্ধ করতে হবে।
‘আমরা সরকারকে আহ্বান জানাই, চলমান অভিযান যেন লোকদেখানো অভিযানে পর্যবসিত না হয়, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা প্রশাসনের নিয়মিত কার্যক্রম হিসেবে যেন অব্যাহত থাকে’- যোগ করেন তারা।

বাংলাদেশ জাসদের দপ্তর সম্পাদক ইউনুসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com