সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

সৌদি সরকার আট মসজিদ নির্মাণ করবে বাংলাদেশে

  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৮২ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: প্রতিশ্রুতি অনুযায়ী ২০ মিলিয়ন ডলার (১৬৮ কোটি টাকা) ব্যয়ে বাংলাদেশে আটটি মসজিদ নির্মাণ করবে সৌদি সরকার।

রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হারকান হুয়াইদাহ বিন শুয়াইয়াহ ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাতকালে এ তথ্য জানান।

হারকান হুয়াইদাহ বিন শুয়াইয়াহ প্রতিমন্ত্রীকে জানান, ইতোপূর্বে দেয়া প্রতিশ্রুতি মোতাবেক ২০ মিলিয়ন ডলার ব্যয়ে বাংলাদেশে আটটি মসজিদ নির্মাণের কাজ শুরু করতে চায় সৌদি সরকার। প্রাথমিকভাবে নির্বাচিত বাংলাদেশের যে আটটি স্থানে মসজিদ নির্মাণ করা হবে সেসব স্থান সরেজমিন পরিদর্শন করার জন্য একটি টিম আগামী অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ বাংলাদেশ সফর করবে।

সাক্ষাতকালে ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশে সৌদি সরকারের মসজিদ নির্মাণের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সৌদি সরকার কর্তৃক বাংলাদেশে মসজিদ নির্মাণ নিঃসন্দেহে একটি আনন্দের বিষয়।

তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে নিজস্ব অর্থায়নে সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সময়ে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। মুসলিম উম্মার কল্যাণে সৌদি সরকারের সব প্রচেষ্টার সাথে থাকবে বাংলাদেশ।
সাক্ষাতকালে ধর্ম সচিব মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং সৌদি এম্বাসেডর কার্যালয়ের পরিচালক খালেদ আল ওতাইবি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com