শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মার্কিন সমর্থিত বিমান হামলায় আতঙ্কিত ইকুয়েডরের সীমান্তবর্তী জনগোষ্ঠী অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত যুদ্ধে বড় সাফল্যের দাবি নেতানিয়াহুর, জবাবে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন আজ পবিত্র জুমাতুল বিদা জনতাই সকল ক্ষমতার উৎস এবং জনতা চাইলে আমি জনপ্রতিনিধি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করব: সিরাজুল ইসলাম সিরাজ রিজভীর অসুস্থতায় নুইয়ে পড়েছে নয়াপল্টন গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

ভারতীয় নারী ‘এ’ দল আসছে আগামীকাল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৩০২ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: পুরুষ দলের আপাততঃ কোন কার্যক্রম না থাকলেও বাংলাদেশের নারী দল ব্যস্ত হয়ে উঠবে কিছুদিন পরই। আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে পাকিস্তানে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে নারী জাতীয় দল। প্রায় একই সময় (অক্টেবারের ১৮-১৯) শ্রীলঙ্কায় খেলতে যাবে নারী ইমার্জিং দল।

এদিকে তারও আগে ব্যস্ত সময় কাটবে নারী ‘এ’ দলেরও। বাংলাদেশে খেলতে আসছে ভারতীয় নারী ‘এ’ দল।আগামীকাল রাজধানীতে পা রাখবে ভারতীয় নারীরা। তিনটি একদিনের (৫০ ওভারের) ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় নারী দল। ওই দলের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ নারী ‘এ’ দল সাজানোও শেষ।

৪, ৬ ও ৮ অক্টোবর তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে ভারতীয় নারী ‘এ’ দল। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এরপর ১১, ১২ ও ১৪ অক্টোবর কক্সবাজার স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি ম্যাচ। এদিকে ওই ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য শায়লা শারমিনকে অধিনায়ক করে বাংলাদেশ ‘এ’ দলের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ‘এ’ দল
শায়লা শারমীন (অধিনায়ক), নুজহাত টুম্পা, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, রিতু মনি, মুর্শিদা খাতুন, মুমতা হেসান হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ঞা, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরায়া আজমিন, পূজা চক্রবর্তী, সোবহানা মুস্তারি, ফারজানা হক পিংকি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com