সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

মুক্তি পাবেন কাশ্মীরের রাজনৈতিক গৃহবন্দি নেতারাও

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৩৪৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই মাস ধরে কাশ্মীরের রাজনৈতিক নেতারা গৃহবন্দি হয়ে আছেন। অবশেষে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিকের এক উপদেষ্টা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

জম্মুর নেতাদেরও একটি অংশ গৃহবন্দি ছিলেন। তাদের বুধবারই মুক্তি দেয়া হয়েছে। সামনেই ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচন। এ কারণেই জম্মু-কাশ্মীরের নেতাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

কয়েতদিন আগেই এই নির্বাচনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। কাশ্মীরের যেসব নেতারা বন্দি হয়ে আছেন তাদের বিষয়ে জানতে চাওয়া হলে গভর্নরের উপদেষ্টা ফারুক খান বলেন, একে একে প্রত্যেকের বিষয়ে আলাদা করে বিশ্লেষণ করা হবে। এরপরেই তাদের ছেড়ে দেওয়া হবে।

ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর রাজ্যের প্রায় চার শতাধিক রাজনৈতিক নেতাকে হয় আটক করা হয়েছে নয়তো গৃহবন্দি রাখা হয়েছে। এদের মধ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহও রয়েছেন। গত ৫৮ দিন ধরে কাশ্মীর উপত্যকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। নেই ইন্টারনেট পরিষেবাও।

নিরাপত্তার কারণেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গত আগস্টে মেহবুবা মুফতির মেয়ে সানা লিটজিয়া জাভেদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানান, তিনি তার মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। কেননা তিনি তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তার অভিযোগ, কাশ্মীরে মানুষকে পশুর মতো খাঁচাবন্দি করে রাখা হয়েছে। সাধারণ মানবাধিকার পর্যন্ত দেওয়া হচ্ছে না।

তবে এক সপ্তাহ ধরে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কাশ্মীর। যদিও এখনও কিছু কিছু জায়গায় নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে। সব দোকান-পাট এখনও খোলেনি। স্কুলগুলোতেও উপস্থিতির হার কম। আগামী ২৪ অক্টোবর ৩০০টি ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচন। সেখানে ২৬ হাজার পঞ্চায়েত সদস্য ভোট দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com