শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

জামিনে মুক্তি চান খালেদা জিয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৩৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, “খালেদা জিয়া সরকারের অনুকম্পায় প্যারোলে মুক্তি চান না। তিনি আদালতের কাছে জামিনের মাধ্যমেই মুক্তি চান। তিনি (খালেদা জিয়া) বলেছেন, ‘জামিন পাওয়া তার অধিকার, তিনি জামিনের হকদার’।”

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জয়নুল আবেদীন।

খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মোট ৩৭টি মামলা করা হয়েছে। তবে এই ৩৭টি মামলার মধ্যে দুটিতে (জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট) জামিন পেলেই তার কারামুক্তি মিলবে। যে দুই মামলায় খালেদা জিয়া কারাবন্দি আছেন, সেই মামলায় তিনি নির্দোষ। খালেদা জিয়াকে জনগণ থেকে বিছিন্ন করার জন্যই কারাবন্দি করে রাখা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন বলেন, ‘যখনই আমরা খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আদালতে গিয়েছি, তখনই রাষ্ট্রপক্ষ জামিন নিয়ে জোড়ালো আপত্তি জানিয়েছে। আমরা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কাছে আহ্বান জানাবো, আগামী দিনে যেন তারা খালেদা জিয়ার জামিন নিয়ে আপত্তি না জানান।’

শিগগিরই খালেদার জামিন আবেদন নিয়ে আবারও আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা, কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমানসহ অন্য আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com