রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামলার ধ্বংসাবশেষ থেকে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ গুম-খুনের ব্যাপারে মামলায় এখন পর্যন্ত সহায়তা চাওয়া হয়নি: র‌্যাব প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কেরানীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের হাতিয়ায় বাবা-ছেলে দু’জনই গুরুতর অসুস্থ মানবিক সহায়তার আবেদন চাঁদের কক্ষপথে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন আর্টেমিস নভোচারীরা

ফণী নিয়ে বিশেষ সতর্কতা সংসদে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯
  • ৩৭৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আগামীকাল শুক্রবার বিকেলে এ ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানতে পারে। কয়েকদিন আগেই অধিবেশন শেষ হওয়ায় শুক্রবারও সংসদ সচিবালয় দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া শনিবার সারাদিনই বন্ধ। তাই ঘূর্ণিঝড়ের মধ্যে সংসদের কোনো রুমের কাচের জানালা যেন খোলা না থাকে সেই নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক রুমের বৈদ্যুতিক বাতি, এসির সুইচ যাতে বন্ধ থাকে সে নির্দেশনাও দেয়া হয়। সংসদ ভবনের প্রতিটি শাখা/অধিশাখায় রাখা সাউন্ড বক্সের মাধ্যমে এ ঘোষণা আসে।

বাংলাদেশের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফণী নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে জাতীয় সংসদও। সংসদ ভবনের মতো বিশাল স্থাপনার কোনো রুম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোথাও যেন আগুন না লাগে সে জন্য বৃহস্পতিবার বিকেলে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

জানা গেছে, ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলাগুলো এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোয় ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com