রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পুনরায় যাচাই করা হবে : ফারজানা শারমীন বগুড়ায় ৪৪০ জন মানুষের মাঝে ঈদ উপহার দিল যুব রেড ক্রিসেন্ট প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : মিলন ফেনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা নিউ মার্কেটে ঈদের ভিড়: প্রতিটি কেনাকাটার পেছনে একটি গল্প নাটোরে যাকাত বিষয়ক সেমিনার প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন ঈদকে সামনে রেখে অবৈধ বিদেশি মদ মজুদ: হাজারীবাগে অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০

সম্রাটকে নিয়ে তার কার্যালয়ে ঢুকলেন র‌্যাব

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ক্যাসিনো সম্রাট খ্যাত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযানে নেমেছে র‌্যাব। রোববার (৬ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে তালা ভেঙে সম্রাটের কার্যালয়ের ভেতরে ঢুকেছে। এ সময় র‌্যাবের সঙ্গে হেলমেট পরিহিত একজনকে দেখা গেলেও তিনি সম্রাট কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় আত্মগোপনে থাকা সম্রাটকে। তার সঙ্গে আরমান নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করে র‌্যাব।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসার পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন রয়েছে। অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কয়েকজন গ্রেফতার হলেও খোঁজ মিলছিল না সম্রাটের। এসবের মধ্যেই তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর শনিবার রাত থেকেই তার গ্রেফতার হওয়ার খবর আসলেও রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com