সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প

ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৩২৯ বার পঠিত

অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংকের পাবনা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার ও সহকারী কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাহাবুদ্দিন বলেন, ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসি সম্মেলনে যোগ দেন এবং সেই সম্মেলনে বিশ্বব্যাপী একটি অভিন্ন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এরপর আইডিবি প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কার্যক্রম শুরু করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করে তৃণমূল পর্যায়ে মানুষের মুখে হাসি ফোটানোর যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা বাস্তবায়নে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্প বড় ধরনের ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক পল্লী অঞ্চলের সহায় সম্বলহীন দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিনিয়োগ প্রদান করে তাদের স্বাবলম্বী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প দেশের ২২ হাজার গ্রামে বিস্তৃত যার সদস্য সংখ্যা সাড়ে ১১ লাখ।

সাহাবুদ্দিন বলেন, ইসলামী ব্যাংকের কর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার কারণে ব্যাংক দেশের শীর্ষ ব্যাংক এবং বিশ্বের সেরা এক হাজার ব্যাংকের তালিকায় স্থান লাভ করেছে। নিবেদিত হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

ব্যাংকের রাজশাহী জোন প্রধান মো. কাওছার উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা শাখার ব্যবস্থাপক মো. খলিলুর রহমান, পাবনা প্রেস ক্লাবের সভাপতি শিবজিত নাগ ও ডা. জান্নাতুল ফেরদৌস বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com