বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রানু মণ্ডলকে নিয়ে গান গেয়ে শিল্পী জিৎ

  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৩০৩ বার পঠিত

বিনোদন ডেস্ক: কয়েক মাস থেকেই বলিউডে তুমুল চর্চা চলছে স্টেশনের ভিখারি থেকে তারকা হয়ে যাওয়া রানু মন্ডলকে নিয়ে। স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান তিনি। এবার সেই রানুকে নিয়ে গান গেয়ে ভাইরাল হলেন জিৎ।

‘রানু দিদির জয়’ শিরোণামের এই গানটিতে ফুটে উঠেছে রানু মণ্ডলের জীবন। গানটির প্রতিটা লাইন হৃদয় ছুঁয়ে যায়। গানের কথাগুলো এমন, ‘রানাঘাটের রানু দিদি হল রে ভাইরাল, গান গেয়ে বোম্বেতে করল কামাল।’

জিৎ দাস নামের এই শিল্পীর গাওয়া গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর সাড়া জাগিয়েছে। একজন শিল্পীকে সম্মান জানিয়ে আরেকজন শিল্পীর গান সচরাচর কমই নজরে আসে। তাই জিৎয়ের প্রশংসা করছে সবাই।

লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নাগমা’ গানটি গেয়েই ভাইরাল হন রানাঘাটের রানু মণ্ডল। গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খুলে যায় তার ভাগ্য।

এরই মধ্যে হিমেশের ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ সিনেমার জন্য ‘তেরি মেরি’সহ কয়েকটি গান গেয়ে ফেলেছেন রানু। এছাড়া পুজোর থিম সং গেয়েছেন রানু। উদিত নারায়ণের সঙ্গেও গান গেয়েছেন। রানু মণ্ডলকে নিয়ে সিনেমা নির্মাণেরও ঘোষণা দিয়েছেন এক নির্মাতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com