বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চিত্রনায়িকা মৌসুমী দিলেন নতুন খবর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৩৬৭ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। দীর্ঘ ক্যারিয়ারে সৌন্দর্য আর অভিনয় দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। অভিনয়ের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও পাওয়া গেছে তাকে। নতুন খবর দিলেন নায়িকা। আবারও শুভেচ্ছাদূত হয়েছেন তিনি।

আগে জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফসহ বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হয়েছিলেন মৌসুমী। এবার একটি চারতারকা হোটেলের শুভেচ্ছাদূত হয়েছেন। কক্সবাজার হিমছড়ি মেরিন ড্রাইভের পাশেই অবস্থিত এই হোটেলটির নাম ‘বে-হিলস হোটেল’। সম্প্রতি হোটেলটির সঙ্গে মৌসুমী আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

মৌসুমী জানান, বে-হিলস হোটেল’ গোল্ড স্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রজেক্ট এটি। হোটেলটির জন্য বিজ্ঞাপনসহ নানা ধরনের জনবান্ধব কাজ করবেন এই তারকা।

এদিকে মৌসুমীর বর্তমান ব্যস্ততা শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে। আগামী ২৫ অক্টোবর বিএফডিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ দ্বিবার্ষিক নির্বাচন। এবার সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন মৌসুমী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com