সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

২০ দল স্মরণসভা করবে আবরার ইস্যুতে

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ২৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ইস্যুতে স্মরণসভা করবে বিএনিপ নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা সিটিজেন নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিবাদকারী প্রথম শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৫ অক্টোবর ২০ দলীয় জোটের পক্ষ থেকে স্মরণসভার সিদ্ধান্ত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে।’

এছাড়া বিএনপির বিভাগীয় সমাবেশে ২০ দলীয় জোটের স্থানীয় নেতারা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

হুদা বলেন, বৈঠকে জোট নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অবিলম্বে সুচিকিৎসার জন্য তাকে জামিনে মুক্তির দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, ২০ দলীয় জোট নেতারা মনে করেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করে সে দেশের সঙ্গে যে চুক্তি করেছে তাতে ভারতের স্বার্থ রক্ষা হয়েছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দেয়া হয়েছে। বৈঠকে চুক্তি বাতিলের দাবি জানানো হয়।

নুর হোসেন কাশেমীর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ২০ দলের সমন্বয়কারী নজরুল ইসলাম খান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, জাগপার খন্দকার লুৎফর রহমান, আসাদুজ্জামান আসাদ, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, এনডিপির কারী আবু তাহের, ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকী, মুসলিম লীগের বুলবুল, কল্যাণ পার্টির মাহামুদ হাসান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com