বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

মুক্তি পাচ্ছে আরমান প্রযোজিত শাকিবের সিনেমা

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৩১১ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হয়েছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমান। কারাগারে আছেন তারা। ক্যাসিনো ব্যবসার পাশাপাশি সিনেমা প্রযোজনা শুরু করেছিলেন আরমান।

তার প্রযোজনা প্রতিষ্ঠান দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছিলো শাকিব বুবলীর ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি। গত ঈদ-উল-আজহায় সারাদেশে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবি। সেই হলে দর্শক টানতে পারেনি সিনেমাটি।

নতুন খবর হলো আজ শুক্রবার থেকে রাজধানীর এসিয়া সিনেমা হলে চলবে ‘মনের মতো মানুষ পাইলাম না’। রাজধানীর বিভিন্ন রাস্তার পাশে লাগানো হয়েছে শাকিব-বুবলি অভিনীত এই সিনেমার পোস্টার। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছেন প্রযোজার প্রতিষ্ঠান টিওটির ম্যানেজার মনজুর রহমান।

বিষয়টি নিয়ে মনজুর রহমান বলেন, ‘সিনেমাটি শুক্রবার থেকে ঢাকার এশিয়া সিনেমা হলে চলবে। ঈদে এশিয়া হলেও মুক্তি পেয়েছিলো ‘মনের মতো মানুষ পাইলাম না’। ছবি ভালো ব্যবসা করেনি, উল্টো প্রযোজকে কাছেই হল মালিকের পাওনা হয়ে গেছে। যে টেবিল মানি দিয়ে ছবিটি তারা নিয়েছিলো সেই টাকাই উঠে আসেনি। এদিকে সিনেমার প্রযোজক জেলে। কিছু টাকাও যদি উঠে আসে সেই আশায় আবারও হলে চালাচ্ছে সিনেমাটি।’

মনজুর রহমান আরও বলেন, ‘শুধু এশিয়া হলই না, আরও বেশকিছু সিনেমা হলও লস করেছে এই সিনেমা নিয়ে। অনেক সময় একটি সিনেমায় লস হলে অন্য সিনেমা দিয়ে টাকা উঠে আসে। এই প্রযোজকের আরও কয়েকটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে ছিলেন। সেই ছবিগুলোও আটকে গেলো।’

বর্তমানের আরমানের দেশ বাংলা মাল্টিমিডিয়া থেকে নির্মিত হচ্ছে আরেকটি ছবি ‘আগুন’। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম আসরের রানারআপ জাহারা মিতু। আরমান গ্রেফতার হওয়ার পর ছবিটির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে চলচ্চিত্র পাড়ায়। কিন্তু ছবির নির্মাতা জানান, ছবিটির প্রায় কাজ শেষ। গানের শুটিং বাকি আছে, শিগগিরই তা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com