মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

কাউন্সিল মিজানের কার্যালয়ে অভিযান

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ২৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পার্শ্ববর্তী দেশে পালানোর সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটকের পর তার ঢাকার লালমাটিয়া কার্যালয়ে অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আজ শুক্রবার বিকেলে আটক কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে সঙ্গে নিয়ে তার লালমাটিয়ার কার‌্যালয়ে অভিযান শুরু করে র‌্যাব-২ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান।

আজ শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আটক করা হয় কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে। এ ব্যাপারে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়। কাউন্সিলর মিজান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন- এমন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থেকে আজ ভোরে তাকে আটক করা হয়।

রাবের একটি সূত্র জানায়, কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে ক্যাসিনোকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com