শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

উবার চালকরা ধর্মঘটে

  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ২৭৭ বার পঠিত

অনলাইন ডেস্ক:উবার চালকরা ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন ৯ দফা দাবিতে। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। শেষ হবে আজ রাত ১২টায়।

উবার কর্তৃপক্ষের নানা অনিয়ম ও চালকদের ন্যায্য দাবি আদায়ে এ ধর্মঘট আহ্বান করেছে বাংলাদেশের রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশন। সংগঠনটির সাধারণ সম্পাদক কাইয়ুম আহমেদ শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।

উবার চালকদের ৯ দফা দাবিগুলো হলো-

১. উবারের ওয়ে বিল অনুযায়ী ট্রিপ শুরু করা থেকে শেষ পর্যন্ত কিলোমিটার ও মিটার হিসাব করে ভাড়া দেয়া;
২. কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা;
৩. গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে তাই ভাড়া বাড়াতে হবে;
৪. চালকদের নিরাপত্তার ব্যবস্থা ও যাত্রী দ্বারা গাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া;
৫. যাত্রীদের করা অভিযোগ যাচাইয়ের নাম করে চালকদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া যাবে না;
৬.যাত্রীর অ্যাকাউন্টে ছবি বাধ্যতামূলক থাকতে হবে এবং যাত্রীকে লোকেশনের ব্যাপারে প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে;
৭. সর্বোচ্চ দুই কিলোমিটারে মধ্যে যাত্রীর সঙ্গে চালকদের সংযোগের ব্যবস্থা করতে হবে;
৮. চালকদের গন্তব্যের ক্ষেত্রে শতভাগ গন্তব্যের আশপাশে ট্রিপ দিতে হবে এবং
৯. দৈনিক ১২ ঘণ্টার বেশি অনলাইনে থাকা যাবে না এই সিদ্ধান্ত বাতিল করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com