রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

৯৩ লেখকের বইয়ের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৪৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে জাঁকজমক অনুষ্ঠানে একসঙ্গে ৯৩ লেখকের বিভিন্ন বিষয়ে লেখা ৯৩টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো। সোমবার অফিসার্স ক্লাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বইয়ের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রতি লেখকের হাতে একটি করে ক্রেস্ট ও সম্মাননা স্মরক তুলে দেন প্রতিমন্ত্রী। অফিসার্স ক্লাবের ভাইস চেয়ারম্যান মো. আনসার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন খান ও ক্লাবে লাইব্রেরি উপ-কমিটির সদস্য সচিব প্রফেসর ড. ফেরদৌসি খান।

অনুষ্ঠানে জানানো হয়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, প্রবন্ধ, স্মৃতিকথা, কবিতা, ছোট গল্প, উপন্যাস, ইতিহাস, ভ্রমণ কাহিনি, জীবনী, আইন, উন্নয়ন, সাধারণ জ্ঞান, শিশুতোষ ও স্বাস্থ্য বিষয়ক মোট ৯৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমার মনে হয় এটি বাংলাদেশে সবচেয়ে বড় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। দেশের প্রধান বিচারপতি থেকে সচিব সবাই বই লিখেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সব বিষয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হলো।

তিনি আরও বলেন, এতসব গুণী লেখকের ৯৩টি বইয়ের ওপর আলোচনা একদিনে করা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com