রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

এফবিসিসিআই সভাপতি যুক্তরাজ্যে যাচ্ছেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৩২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের গ্লোবাল অ্যাডভাইজারি কাউন্সিলের সভায় যোগ দিতে যুক্তরাজ্যে যাত্রা করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। কমনওয়েথভুক্ত দেশগুলোর মধ্য থেকে এ বছরই প্রথম এফবিসিসিআই সিডব্লিউইআইসি-এর স্ট্যাটেজিক পার্টনার হয়েছে।

সোমবার এফবিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, আগামী ১৬ অক্টোবর সিডব্লিউইআইসি-এর গ্লোবাল অ্যাডভাইজারি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে সোমবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এফবিসিসিআই সভাপতি।

সভায় সিডব্লিউইআইসি-এর নতুন স্ট্যাটেজিক পার্টনারদের পরিচিতি দেয়া হবে। কমনওয়েথভুক্ত দেশগুলোর মধ্য থেকে এ বছরই প্রথম বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই সিডব্লিউইআইসি-এর স্ট্যাটেজিক পার্টনার হয়েছে। গ্লোবাল অ্যাডভাইজারি কাউন্সিলের সভায় এফবিসিসিআই সভাপতি বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরবেন এবং সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানাবেন।

এ ছাড়াও সভায় আগামী ২০২০ সালে রুয়ান্ডাতে অনুষ্ঠেয় কমনওয়েলথ বিজনেস ফোরামের বিষয়েও আলোচনা করা হবে। উল্লেখ্য, কমনওয়েলথ সচিবালয় এবং সদস্য দেশগুলোর সরকার ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতায় ২০১৪ সালের জুলাই মাসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে আরও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্দেশে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি) গঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com