রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

আগামী ২৫ অক্টোবর অভিনেত্রী সাবিলা নূরের বিয়ে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৩০৮ বার পঠিত

সিটিজেন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় তারকা সাবিলা নূর। বিয়ের কথা নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

সোমবার সাংবাদিকদের এ তথ্য নিজেই জানিয়েছেন সাবিলা। ২৫ অক্টোবর ঢাকায় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সাবিলার হবু বর নেহাল সুনন্দ তাহের পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। তিন বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় হয় তাদের।

বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন নেহাল।

সাবিলা বলেন, মাস তিনেক আগে আমাদের দুই পরিবার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা বলেছে। ২৫ অক্টোবর বিয়ে। তার আগের দিন ঢাকার একটি ক্লাবে আমাদের গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৭ অক্টোবর হবে বউভাত।

এ তারকা বলেন, আমার কঠিন সময়েও আমার পাশে ছিল নেহাল। তাকেই জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছি। ভক্তদের কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই।

চাঁদপুরের ছেলে নেহাল। বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক মরহুম আবু তাহেরের একমাত্র ছেলে। মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন। দুই ভাইবোনের মধ্যে নেহাল ছোট।

অন্যদিকে চট্টগ্রামের মেয়ে সাবিলার বাবা তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে সাবিলা সবার ছোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com