শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ভিডিও কনফারেন্সে কুড়িগ্রাম এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৩১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের আগে শেখ হাসিনা বলেন, ‘কুড়িগ্রামকে আমি মজা করে বলতাম কুইড়্যা গ্রাম। এখন আর কুইড়্যা গ্রাম নেই। অনেক উন্নত হয়েছে।’

তিনি বলেন, ‘মানুষের যোগাযোগের সাথে সাথে অর্থনৈতিক উন্নতিটা হোক। আর যেন উত্তরবঙ্গবাসীকে মঙ্গা শব্দটা শুনতে না হয়।’

বক্তব্য শেষ করে বাঁশি ফুঁকে ও সবুজ পতাকা উড়িয়ে নতুন ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে রংপুর ও লালমনি এক্সপ্রেস ট্রেনের রেকে নতুন কোচ প্রতিস্থাপন করেন শেখ হাসিনা।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, কুড়িগ্রাম এক্সপ্রেস বুধবার বাদে সপ্তাহে ৬ দিন চলাচল করবে। প্রতিদিন কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে সকাল ৭টা ২০ মিনিটে এবং রাত পৌনে ৯টায় ঢাকা ছাড়বে কুড়িগ্রামের উদ্দেশে। কুড়িগ্রামের জন্য বরাদ্দ সিট ১৪৪টি। এর মধ্যে শোভন-১১০টি, এসি চেয়ার স্নিগ্ধা-২৫টি এবং এসি সিট- ৯টি।

কুড়িগ্রাম এক্সপ্রেস যাওয়া-আসার পথে বিরতি দেবে কাউনিয়া- রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর-জয়পুরহাট-সান্তাহার-মাধনগর-ঢাকা/ঢাকা বিমানবন্দর স্টেশনে।

কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিটের মূল্য শোভন চেয়ার ৫১০ টাকা, ভ্যাটসহ এসি চেয়ার স্নিগ্ধায় ৯৭২, এসি সিটে ১ হাজার ১৬৮ এবং এসি বার্থ ১ হাজার ৮০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিকভাবে কুড়িগ্রাম এক্সপ্রেসের কার্যক্রম শুরু হবে ১৭ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com