শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির

আগামী ১৮ নভেম্বর বছিলায় অভিযানের প্রতিবেদন দাখিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৩৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বছিলার মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

র‌্যাব জানায়, জঙ্গি আস্তানা রয়েছে- এমন খবরে ২০১৮ সালের ২৯ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বছিলার মেট্রো হাউজিং এলাকায় অভিযান শুরু করে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা সেখানে বিস্ফোরণ ঘটায়। ভোর ৫টার দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পরদিন সকাল ৯টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে যায় র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ দল। তারা সেখানে ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। পরে ঘটনাস্থল থেকে কেয়ারটেকারসহ তিনজনকে আটক করে র‌্যাব। তারা হলেন-কেয়ারটেকার সোহাগ, সোহাগের স্ত্রী মৌসুমী ও স্থানীয় মসজিদের ইমাম ইউসুফ।

এ ঘটনায় ওইদিন রাতে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন র‌্যাব-২-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল্লাহ। মামলায় অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com