শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বিকেএসপি পরিদর্শন করলেন সংসদীয় কমিটি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৩২৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার পরিদর্শনকালে কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির উপস্থিতিতে কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান ও জুয়েল আরেং উপস্থিত ছিলেন।

কমিটি বিকেএসপির বিভিন্ন বিভাগ ও ইভেন্ট প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে ছাত্র-ছাত্রীদের খাবার মেনু ও হোস্টেলের পরিবেশ মানসম্মত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

বিকেএসপিকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে যা যা করণীয় সে বিষয়ে মন্ত্রণালয়কে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হবে মর্মে সভাপতি জানান।

পরিদর্শনকালে বিকেএসপির মহাপরিচালক, ক্রীড়াসংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com