শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প

৮ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ২৬৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: চার শিশু, তিন নারী ও এক পুরুষসহ মোট ৮ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত।

গত বছরের ৫ ডিসেম্বর সীমান্তপথে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিএসএফ। এরপর তাদের কারাগারে পাঠায় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

১০ মাস ১২ দিন ভারতের কারাগারে আটক থাকার পর অবশেষে ১৭ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারত সরকার।

ভারতে প্রায় ১ বছর কারাভোগ শেষে দেশে ফেরা ৮ বাংলাদেশি হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঘোষপাড়া পূর্ববাজারের ভূপেন্দ্র সরকারের ছেলে নির্মল সরকার, স্ত্রী সুমা সরকার, দুই কন্যা নিঝুম সরকার তিস্তা ও সুস্মিতা সরকার তিশা। নওগাঁও গ্রামের রিপন রায়ের স্ত্রী কনা রাণী তালুকদার, কবি রঞ্জন তালুকদারের স্ত্রী নুপূর রাণী তালুকদার এবং দুই ছেলে কর্ণ তালুকদার ও প্রিতোষ তালুকদার।

বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার বিজয়পুর জিরো পয়েন্টে ভারত-বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশের সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত বছরের ডিসেম্বর মাসে কোচবিহারে রাশিমনি মেলা দেখতে অবৈধভাবে কলমাকান্দা উপজেলার লেংগুরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এই আটজন। সে সময় তারা বিএসএফের হাতে আটক হয়। এ ঘটনায় তাদের তিন মাসের জেল দেয় ভারতের আদালত। এরপর ১০ মাস ১২ দিন জেলে থাকার পর বৃহষ্পতিবার তাদের মুক্তি দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com