রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

বিচার প্রশাসেন ১০ জেলায় জজ বদলি

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিচার প্রশাসনে ১০ জেলা জজ বা সমমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ রদবদল এনে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (জেলা জজ) রুনা নাহিদ আকতারকে আইন ও বিচার বিভাগের সলিসিটর, ঝালকাঠির জেলা জজ মোহা. গাজী রহমানকে বাগেরহাটের জেলা জজ, বাগেরহাটের জেলা জজ গোলক চন্দ্র বিশ্বাসকে রাজশাহীর শ্রম আদালতের চেয়ারম্যান, ঢাকার প্রশাসনিক ট্রাইবুনাল-১ এর সদস্য (জেলা জজ) মমতাজ পারভীনকে ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

রাজশাহী শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা জজ) নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক, বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. আবদুর রহিম সিলেটের জেলা জজ, এবং রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. মিজানুর রহমান লালমনিরহাটের জেলা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া ভোলার জেলা জজ মো. শহীদুল্লাহকে ঝালকাঠি এবং জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ বি এম মাহমুদুল হককে ভোলার জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে। যশোরের বিশেষ জজ শেখ ফারুক হোসেনকে ঢাকার প্রশাসনিক ট্রাইবুনাল-১ এর সদস্য (জেলা জজ) নিয়োগ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com