সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | ইরানের সঙ্গে ‘আলোচনা চলছে’ : ট্রাম্প আজ পবিত্র শবে কদর মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল

আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ

  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ২৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা হালকা বাড়তি ছিল গতকাল শনিবার। কোনো বৃষ্টিপাত ছিল না। আজ রোববার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার আবহাওয়া অধিদফতরের সন্ধ্যার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

তাতে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আজ রোববার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহওয়া অফিস আরও বলছে, শনিবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com