শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

রাষ্ট্রপতি টোকিও পৌঁছেছেন

  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

অনলাইন ডেস্ক: আটদিনের সিঙ্গাপুর-জাপানের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সোমবার জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্থানীয় সময় সকালে তিনি হেনেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রীর বিশেষ সহকারী হেনজিরো মনজি তাকে স্বাগত জানান।

জাপান অবস্থানকালে সোমবার জাপানের নতুন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানান।

এর আগে রবিবার বিকেলে রাষ্ট্রপতি জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতির দুই দেশ সফরের অংশ হিসেবে সিঙ্গাপুর এয়ালাইন্সের নিয়মিত ফ্লাইট এসকিউ ৪৪৯ রোববার স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তিন ঘণ্টা যাত্রাবিরতির পর রাষ্ট্রপতি অপর ফ্লাইট সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ ৬৩৬-তে করে স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে জাপানের উদ্দেশে রওনা দেন।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাপানি সম্রাট আগামী সপ্তাহে শতাব্দি পুরনো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন। অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ২ হাজার লোক উপস্থিত থাকবেন।

সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতোর সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে তিনি সিংহাসনে আরোহণ করেন। বিগত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।

২৩ অক্টোবর রাষ্ট্রপতি হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিওর হোটেল নিউ ওটানিতে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই বাংলাদেশ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন।

রাষ্ট্রপতি হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন।

দেশে ফেরার সময় রাষ্ট্রপতি ফের দুই দিনের সফরে সিঙ্গাপুর যাবেন। দ্বিতীয় পর্যায়ে ২৫ থেকে ২৭ অক্টোবর তিনি সিঙ্গাপুর সফর করবেন।

২৭ অক্টোবর ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com