বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

দ্বিতীয় দিনে অনশনে শিক্ষকরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ২৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: স্বীকৃতিপ্রাপ্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন পালন করছেন ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে সন্তুষ্ট না হয়ে তারা এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে তারা এ অনশন কর্মসূচি পালন করছেন।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন ননএমপিও শিক্ষক-কর্মচারীরা।

ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুন্নবী ডলার বলেন, ‘আমাদের একটাই দাবি, সারাদেশে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের একযোগে এমপিওভুক্ত করতে হবে। সেই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। তার আশ্বাসে আমরা সন্তুষ্ট না। তিনি আমাদের আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যেতে আহ্বান জানিয়েছেন। দাবি আদায় না হওয়ায় এ আশ্বাসে আমরা ফিরে যাচ্ছি না।’

গত রোববার রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষকরা। বৈঠক শেষে তারা নতুন করে এ কর্মসূচির ঘোষণা করেন।

আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, ‘সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও দেয়া হবে। বিদ্যমান এমপিও নীতিমালা সংশোধন করা হবে। পরবর্তী নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রতিবছর এমপিও দেয়া হবে। এমপিওপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের মান নিয়মিত মনিটর করা হবে এবং যারা নীতিমালা অনুযায়ী ফলাফল করবে না তাদের এমপিও বাতিল করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com