রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু মেক্সিকোতে মাদক চক্রের গুলিতে মেয়র নিহত দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের জেরে নারী নির্যাতন নাজিরপুরে বৃদ্ধাশ্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

মানবপাচার প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় কমিটি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ২৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে করণীয় নির্ধারণে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। গত ১৫ অক্টোবর (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে।

‘বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে অনুপ্রবেশ/মানবপাচার প্রতিরোধকল্পে করণীয় নির্ধারণ সম্পর্কিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিব।

১৪ সদস্যের কমিটিতে রয়েছেন- পররাষ্ট্র সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, নৌপরিবহন সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, পুলিশ মহাপরিদর্শক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (এনএসআই), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক।

কমিটি বাংলাদেশ থেকে অবৈধভাবে বিশেষত লিবিয় রুট ব্যবহার করে বিদেশে অনুপ্রবেশ বা মানবপাচার প্রতিরোধ করতে কী কী ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক তা নির্ধারণ করবে।

অবৈধভাবে মানবপাচার জনিত কারণে উদ্ভূত বহুমাত্রিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার রক্ষা এবং বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি সংরক্ষণে সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

কার্যপরিধির আলোকে কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সুনির্দিষ্ট ও সমন্বিত সুপারিশসহ একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে দাখিলের জন্য বলা হয়েছে আদেশে।
এতে আরও বলা হয়, কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com