রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন

কাউন্সিলর আফসার উদ্দিন খান নামে অপ্রচার

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৪২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ড কাউন্সিলর একজন সৎ, ত্যাগী, নিরহংকার, পরিচ্ছন্ন, নিবেদিত ও কর্মিবান্ধব রাজনীতিবিদ তথা বঙ্গবন্ধুর আদর্শের রাজপথে সাহসী এক যোদ্ধা। যারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশ ও দলের জন্য নিজের জীবনকে মৃত্যুর দুয়ারে বারবার ঠেলে দিয়ে কাজ করে জীবন্ত ও কালজয়ী ইতিহাস সৃষ্টি করতে পারে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা মহানগর উত্তর এর কার্যনির্বাহী সদস্য এবং উত্তরার শান্তির অগ্রদূত,উত্তরার উন্নয়নের কর্ণধার ,কাউন্সিলর আলহাজ্ব আফসার উদ্দিন খান।বিগত সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর থেকে তিনি এলাকার রাস্তা প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ,লেক দূষণ মুক্ত এবং স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার স্থাপনা বিল্ডিং করা সহ ভৌত অবকাঠামো সমূহ পাকাকরণে বিশেষ ভূমিকা অব্যাহত রেখেছেন। শুধু তাই নয় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে তার অবস্থান প্রশংসনীয়।যার ফলে আফসার উদ্দিন খান অপ্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্হান করছেন জনতার মন মন্দিরে। দলীয় নেতাকর্মী সহ সাধারণ ভোটাররা মনে করছেন এটা প্রমাণিত যে,১নং ওয়ার্ডে আফসারের বিকল্প আফসার ই।

কাউন্সিলর আফসার নামে হঠাৎ করেই শুরু হয়েছে অপ্রচার ক্লীন ইমেজের নেতৃবৃন্দ কে টার্গেট শুদ্ধি অভিযান কে কেন্দ্র করে হঠাৎ করেই শুরু হয়েছে অপ্রচার , বেছে বেছে ক্লীন ইমেজের নেতৃবৃন্দ কে টার্গেট করেই চলছে অপপ্রচার , তেমনই ক্লীন ইমেজের একজন বর্ষিয়ান নেতা ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আফসার উদ্দিন খান,যার জন্ম তৃনমূল থেকে এবং সবসময় জনগণের ভালবাসায় সিক্ত, পরোপকারী,সর্বদা ধার্মীক,সৎজন। এলাকাবাসীর সুত্র মতে জানা যায় খান পরিবার আগ থেকেই বংশানুক্রমে সম্পদশালী।

কাউন্সিলর আফসার উদ্দিন খান বলেন ছাত্রজীবন থেকে আমি অত্র অঞ্চলে সততা ও সুনামের সাথে রাজনীতি করে আসছি, যার প্রতিফলন দেখা যায় গত কাউন্সিলর নির্বাচনে।

প্রশ্ন ছুঁড়ে দিয়ে কাউন্সিলর আফসার উদ্দিন খান বলেন, আমি যদি দখলদার, চাঁদাবাজ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতাম, তাহলে এই এলাকার জনগণ আমাকে কেন বিপুল ভোটে নির্বাচিত করলো?

তিনি বলেন, বর্তমান যুগে সরকারের বিভিন্ন রকম উচ্চক্ষমতা সম্পন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা প্রশাসন থাকা সত্ত্বেও সকলের চোখে ধূলো দিয়ে কিভাবে প্রকাশ্যে আমি একটি নিজস্ব বাহিনী গঠন করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছি সেটাও আমার প্রশ্ন।
তিনি আরো বলেন, ২০০১ সালের পর দলের দুঃসময়ে আমি আমার দলের জেন দায়িত্ব পালন করি এবং ২০১১ সাল থেকে বর্তমান পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছি।
“উপযুক্ত তথ্য প্রমাণ ব্যতিত শুধুমাত্র অনুমানের ভিক্তিতে সংবাদ প্রকাশ করার ফলে রাজনৈতিক ও সামাজিকভাবে আমি ক্ষতিগ্রস্ত, পাশাপাশি ব্যথিত এবং মর্মাহত। সংবাদ প্রকাশের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে তাঁকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করার অপপ্রয়াস চালানো হয়েছে” ।
শুদ্ধি অভিযান কে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে ত্যাগী নেতাদের পাশাপাশি হাইব্রিড বলে পরিচিত নেতারা।
নাম প্রকাশ না করা শর্তে এক নেতা বলেন , কাউন্সিলর আফসার উদ্দিন খান এই নেতা সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী কন্ঠস্বর , এক নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার কারনে বিপুল ভোটে নিজ এলাকা থেকে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর, এছাড়া তিনি নেতা কর্মীরা সকল সময়ে শুধুই রাজনৈতিক ব্যাপার নয় সমসাময়িক ব্যাপার গুলোতে সকল সময়ে তাকে পাশেই পান কাজেই নেতাকর্মীদের কাছে আগামীর নেতৃত্বে প্রথম পছন্দ কাউন্সিলর আফসার উদ্দিন খান ।
উত্তরা থানা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুর রহমান মিলন বলেন,প্রতিহিংসা করে এমন সংবাদ দিয়ে অপবাদ দিয়ে জন মনে বিভ্রান্ত করার অপ্রয়াস মাত্র। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com