শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ভাড়া করা মানুষ দিয়ে রাজনীতি করবো না : জিএম কাদের

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করবো না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি ও ওলামা পার্টির সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করবো না। যারা রাজনীতি করবেন তাদের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। দেশের রাজনীতিতে শূন্যতা ও অস্থিরতা বিরাজ করছে। জাতীয় পার্টি মানুষের আস্থা অর্জন করে রাজনৈতিক শূন্যতা পূরণ করবে। রাজনীতির জন্য টাকা প্রয়োজন আছে কিন্তু টাকার জন্য রাজনীতি মানেই দুর্নীতি। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাতীয় পার্টি। মানুষের আস্থা অর্জন করতেই জাতীয় পার্টি রাজনীতি করছে। এ সময় তৃণমূলে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

জাপা মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশের মানুষের স্বপ্ন পূরণের রাজনীতি করে জাতীয় পার্টি। পল্লীবন্ধুর আদর্শের অনুপ্রাণীত হয়ে আজীবন সাধারণ মানুষের স্বার্থ রক্ষার রাজনীতি করবে।

রাঙ্গা বলেন, দোহার-নবাবগঞ্জ আসনে সালমা ইসলামকে হারিয়ে দেয়া হয়েছে, কিন্তু জাতীয় পার্টি সালমা ইসলামকে জাতীয় সংসদে নিয়েছে।
মহিলা পার্টির সভায় সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, ত্যাগ স্বীকার করতেই রাজনীতি করছি। নারীরা ঘর সামলে রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে রাজনীতি করছি। যারা ত্যাগ স্বীকার করে অবশ্যই আল্লাহ তাদের উপহার দেন।

পৃথক মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিব উল্লাহ বেলালী, সাধারণ সম্পাদক এস এম আল জুবায়ের এবং জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সালমা ইসলাম, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান, ডা. সেলিমা খান ও মনোয়ারা তাহের মানু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com