শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ন্যাম সম্মেলনের ২য় দিনে সাধারণ বিতর্ক অধিবেশনে প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৩৩০ বার পঠিত

অনলাইন ডেস্ক: ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিনে সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ শনিবার সকালে বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য দেশের নেতারা এদিন বিকেলে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশনেও যোগ দেবেন।

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা বাকু কংগ্রেস সেন্টারে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে বাকু ঘোষণা গ্রহণ করবেন।

এদিকে প্রধানমন্ত্রী আজ সম্মেলনের সাইড লাইনে বাকু কংগ্রেস সেন্টারের দ্বিপাক্ষিক বুথে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলির সঙ্গেও বৈঠকে মিলিত হবেন।

পাশাপাশি সন্ধ্যায় হোটেল হিলটনে তার সম্মানে আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত তুরস্কের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকী আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com