রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি গঠন আবিরন-পপির মৃত্যুতে

  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে নির্যাতনের কারণে আবিরন বেগম নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু এবং রাজধানীর গুলশানে প্রাইভেটকারের ধাক্কায় বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী পপি ত্রিপুরা নিহতের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

রোববার (২৭ অক্টোবর) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, সৌদিতে নির্যাতনের কারণে আবিরন বেগমের মৃত্যেতে জাতীয় মানবাধিকার কমিশন তীব্র নিন্দা জানিয়েছে। ঘটনাটি অত্যন্ত নির্মম এবং এতে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। ঘটনা অনুসন্ধানে কমিশনের অবৈতনিক সদস্য নমিতা হালদার এনডিসিকে সদস্য করে এক সদস্যের কমিটি গঠন এবং ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অন্যদিকে গুলশানে প্রাইভেট কারের ধাক্কায় বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী পপি ত্রিপুরা নিহত হয়। যেই গাড়ির ধাক্কায় পপির মৃত্যু হয় সেই গাড়িটি চালাচ্ছিল একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি। কমিশন ওই ঘটনায় উদ্বেগ জানিয়ে সত্যতা নিরুপণে কমিশনের উপ-পরিচালককে (ঢাকা বিভাগ) তদন্তের দায়িত্ব দিয়ে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com