বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেয়র আতিকুলের সঙ্গে স্পেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ২৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলবারো দে সালাস।

রোববার (২৭ অক্টোবর) গুলশানে ডিএনসিসি নগর ভবনে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে যানবাহন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে স্পেনের ব্যবসায়ীদের বিনিয়োগ করার আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রদূত স্পেন ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় সেমিনারে মেয়রকে গেস্ট অব অনার হিসাবে যোগদানের আমন্ত্রণ জানান। এছাড়া ঢাকা মহানগরীর উন্নয়নে স্পেনের বিভিন্ন শহরের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে বলে মেয়র রাষ্ট্রদূতকে জানান।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com